• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কালিন্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির গভীর শোক

বনি আমিন (কেরানীগঞ্জ) থেকেঃ / ১২৪ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বনি আমিন (কেরানীগঞ্জ) থেকে: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর এই মহাপ্রয়াণে গভীরভাবে শোকাহত কালিন্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

এক শোকবার্তায় কালিন্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির কল্যাণে নিরলস ভাবে কাজ করে গেছেন। এ দেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন সাহসী, ত্যাগী ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

কালিন্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয় যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নেতৃবৃন্দ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

শোক প্রকাশে—
কালিন্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি
এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!