• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ধর্ষণ ও চাঁদাবাজি মামলায় ফুলপুরের ৩ আসামি কক্সবাজার থেকে আটক

সংবাদদাতা / ২০ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 নিজস্ব সংবাদদাতা : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের আপত্তিকর অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও পাবলিশ করে দেওয়ার ভয় দেখিয়ে ময়মনসিংহের ফুলপুরের ৩ যুবকের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে নেওয়ার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ০৩ এর ৯(১)/৩০ ও পেনাল কোড ৩৮৬ ধারায় মামলা করেন ঢাকা কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার বাসিন্দা ভুক্তভোগী শেফালী আক্তার (৩৪)।

ঢাকার কামরাঙ্গীরচর থানায় ওই মামলা (নং ২২, তারিখ ২৭/১১/২৫) করা হয়। পরে কামরাঙ্গীরচর থানার চৌকস এসআই জাহিদ হাসান সঙ্গীয় পুলিশ নিয়ে গোপনীয় তথ্য মোতাবেক কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ২৯ নভেম্বর দুপুর ২টার দিকে তিন আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের আবু সিদ্দিকের ছেলে পারভেজ আহমেদ সজীব, রফিকুল ইসলামের ছেলে সাগর আহমেদ জয় ও আব্দুর রহিমের ছেলে ফারুক। ২৭ সেপ্টেম্বর ফুলপুর হাজী রোডে ও ২৮ সেপ্টেম্বর ঢাকার কামরাঙ্গীরচরে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব গং তাকে ধর্ষণ করে। পরে ২৯ নভেম্বর আটক করে ৩০ নভেম্বর তাদের ঢাকায় আনা হয় এবং আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য বিষয় এস আই জাহিদ হাসান ফুলপুর থানায় চাকরি রত অবস্থায় বিভিন্ন কৌশলে আসামি ধরেছেন এমন চৌকস অফিসার বাংলাদেশের বিভিন্ন থানায় থাকার দরকার বলে মনে করেন সাধারণ মানুষ। কখনো পাগল সেজে আসামি ধরেছেন কখনো ভ্যান চালক হয়ে,কখন আবার ফেরিওয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!