• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

নওগাঁতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ২জন আটক

মো জুয়েল মন্ডল (মহাদেবপুর) নওগাঁ / ১১১ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মো জুয়েল মন্ডল (মহাদেবপুর) নওগাঁ: অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়-এর সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানটি নওগাঁ সদর থানাধীন – ননিয়া পট্টি এলাকায় পরিচালিত হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ও ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিবি ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান মূল লক্ষ্য ছিল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারীদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনা।অভিযান চলাকালে কলোনীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়ের নগদ অর্থ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং ০২ (দুই) জন চিহ্নিত মাদক কারবারী কে হাতে নাতে মাদক সহ আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।

পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত আলামতের বিস্তারিত বিবরণ- সর্বমোট ৭০ (সত্তর) কেজি গাঁজা। CAREWS Country Liquor ১। (1000 ml) লেখা সংবলিত মদ ভর্তি প্লাস্টিক বোতল — ০৫ টি

CAREWS Country Liquor (500 ml)* লেখা সংবলিত মদ ভর্তি প্লাস্টিক বোতল — ১৩ টি মদ ভর্তি সাদা প্লাস্টিক বোতল — ১৭ টি (মোট ওজন ৫১০০ গ্রাম) সর্বমোট তরল মদ: ১৬ লিটার ৬০০ মিলিলিটার খালি প্লাস্টিক বোতল — ৪৫ টি কর্ক — ৬৬০ টি উদ্ধার করা হয়। বিভিন্ন মূল্যমানের নোটে মাদক বিক্রয়লব্ধ সর্বমোট ১,০০,৮৯০/- (এক লক্ষ আটশত নব্বই) টাকা উদ্ধার করা হয়। একটি স্মার্ট মোবাইল ফোন, যা মাদক কারবারে ব্যবহৃত হওয়ার প্রাথমিক আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!