নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ খুব শীঘ্রই রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট মোড়ে নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে। নতুন কার্যালয়টি কেবল অফিসিয়াল কার্যক্রমের কেন্দ্র নয়, বরং ডিজিটাল বিভাগসহ পত্রিকার গুরুত্বপূর্ণ সব কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক জানান, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে পাঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, “এতে শুধু অফিস কার্যক্রমই নয়, নিউজ প্রোডাকশন ও ডিজিটাল কন্টেন্টের মানোন্নয়নও আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”
নির্বাহী সম্পাদক মতিউর রহমান বলেন, “ফার্মগেট মোড়ের নতুন কার্যালয় আমাদের পত্রিকার কাজের মান ও পাঠকের সেবা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করি এটি আমাদের সাংবাদিকতা ও ডিজিটাল কার্যক্রম’কে আরও শক্তিশালী করবে।”পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যালয় উদ্বোধনের তারিখ শীঘ্রই চূড়ান্ত করা হবে।