• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

সংবাদদাতা / ১৯ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায়না অর্থ মন্ত্রণালয়। রোববার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ যেসব বিষয়ে শর্ত দিয়েছে রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কী করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি। তিনি আরও বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় রয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে। পরিবহণ ও বাড়ি ভাড়া কিছুটা বেড়েছে। তবে এটা অস্বীকার করবো না। সার্বিকভাবে খাদ্য পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।
অন্যদিকে, ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল ৪৯ টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এবার ৫০ হাজার টন আমন ধান, আতপ চাল ৫০ হাজার টন ও ৬ লাখ টন চাল কেনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!