• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

নভেম্বরে গণভোট না হলে সব নির্বাচনেই চাপ পড়তে পারে: তাহের

সংবাদদাতা / ৪৮ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (২৯ অক্টোবর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এমন আশঙ্কার কথা জানান তিনি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, এটাই জাতি আশা করে। জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে, কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটি সমাধানের আহ্বান জানিয়ে ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে।

ভোটকক্ষে সিসি ক্যামেরা ও কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, এর আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকত। এবার তাদের প্রতিটি কেন্দ্রে অবস্থান করতে হবে।

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন আছে, তারা সেটি জানতে চেয়েছে। বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে সেসব প্রস্তুতি রয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!