• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

নরসিংদীর বেলাব থানায় রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

মোঃ কামাল হোসেনঃ / ৩৭ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ কামাল হোসেনঃ নরসিংদীর বেলাবতে ১৩ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, আটককৃত’রা হলেন, মায়ানমার এর মংডু জেলার মংডু থানার চাইলী গ্রামের নবী হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২)। বর্তমানে সে কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্প নং ১৩ থানাঃ উখিয়ার বাসিন্দা।

বাকি দুইজন তার সহযোগী’রা হলো ১/ মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭), পিতা মৃতঃ অহিদুল্লাহ মাতা মোসাম্মৎ মাহমুদা বেগম, সাং রাজারবাগ থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী, ২/ মোঃ মাহফুজুর রহমান মাসুম (৪৫), পিতাঃ মোঃ মজিবুর রহমান, মাতাঃ মোসাঃ লতিফা বেগম সাং রাজারবাগ, থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী।

জানা যায়,বেলাব উপজেলা নির্বাচন অফিসে আব্দুল্লাহ মিয়া নামে পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন করতে আসেন রোহিঙ্গা যুবক। আবেদন পত্রে তিনি বাবার নামঃ মোঃ মাহফুজুর রহমান মাছুম এবং মায়ের নামঃ লতিফা বেগম উল্লেখ করে আমলাবো ইউনিয়ন এর রাজারবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন।

এ সময় তিনি জন্ম সনদ, নাগরিকত্ব সনদপত্র, চৌকিদারি রশিদসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তার নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায়, আবেদন পত্রে তার জন্ম সনদ ও কথাবার্তার মধ্যে অসংগতি রয়েছে। ফলে কর্মকতাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ একপর্যায়ে ঐ যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন,বেলাব উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম বলেন, কথাবার্তা ও কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়।

পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, আমরা ওমর ফারুক নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র করতে আসা এক রোহিঙ্গা যুবকসহ তিন জনকে আটক করি।

নির্বাচন কর্মকর্তার পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪ ইং এর ১৮/২৩(২) ধারায় একটি মামলা রুজু করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!