• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলামঃ / ৪৯ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলামঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়। ঘটনা টি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন এলাকায়। গুলিবিদ্ধ জেলের নাম মোহাম্মদ আলমগীর। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা এবং ছৈয়দ বলির ছেলে।

আহত জেলের বড় ভাই সরওয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মাগরিবের পর মোহাম্মদ আলমগীর ও অপর জেলে মোহাম্মদ আকবর নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়নের বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় নৌকায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন।

পরে দেখা যায়, তার বাম হাত দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে থাকা অপর জেলের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। আহত আলমগীরকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, নাফ নদীতে মোহাম্মদ আলমগীর নামে এক জেলের গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন। তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার রাতেও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!