• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

সংবাদদাতা / ৩২ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন নির্বাচনেও আমাদের সমর্থন প্রয়োজন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

জবাবে মহাসচিব বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস প্রধান উপদেষ্টাকে দেন। তিনি বলেন, কমনওয়েলথের মধ্যে প্রচুর সম্পদ রয়েছে। জি-৭ ও জি-২০ এর সদস্যসহ ৫৬টি দেশ; যা বাংলাদেশ একে অপরকে শক্তিশালী করতে পারে।

মহাসচিব আরও বলেন, তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।শার্লি আয়োরকর বোটচওয়ে নিশ্চিত করেছেন, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ। দুই নেতা যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা, আরও সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাসের লক্ষ্যে থ্রি-জিরো ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!