• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

নিহত সাংবাদিক তুহিন হত্যা মামলা: আসামিদের আদালতে হাজির, চার্জ গঠনের তারিখ ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : / ১৩০ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার চার্জ গঠন আজ (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। সকালে পুলিশ আসামিদের গাজীপুর আদালতে হাজির করে। আদালত চার্জ গঠনের নতুন তারিখ আগামী ২৫ নভেম্বর ধার্য করেছেন বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা।

নিহত সাংবাদিক তুহিনের আইনজীবী প্রশান্ত চন্দ্র সরকার বলেন, “আজ আসামিদের আদালতে তোলা হয়েছে এবং চার্জ গঠনের তারিখ ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেছি, তবে এখনো কোনো চূড়ান্ত আদেশ আসেনি। আশা করি আমরা ন্যায়বিচার পাব।”

মামলার বাদী ও নিহত সাংবাদিক তুহিনের ভাই সেলিম জানান, “দুই মাস আগে আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এতে আমরা হতাশ।”

দৈনিক প্রতিদিনের কাগজ- এর সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে আমরা আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে আবেদন জানিয়েছি। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও আইন মন্ত্রণালয় এখনো চূড়ান্ত আদেশ দেয়নি। আমরা আশা করি, দ্রুত সিদ্ধান্ত নিয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে, যাতে ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়।”

তিনি আরও বলেন, “মামলাটি দীর্ঘসূত্রতায় পড়ায় সাংবাদিক সমাজে গভীর হতাশা বিরাজ করছে। তারা বলছেন, ন্যায়বিচার নিশ্চিতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!