• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

পঞ্চগড়ে শীত-ঘন কুয়াশায় স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ এক দিনের ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের তীব্রতা বেড়ে স্থবির হয়ে পড়েছে এ জনপদের জীবন যাত্রা। আজ রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে ধীরগতিতে চলছে যানবাহন। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠাণ্ডার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

কেউ কেউ রাস্তা ও দোকানের পাশে খরকুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া তীব্র শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের আক্রান্তের সংখ্যা বেশি।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমেল বাতাস আর ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!