মোহাম্মদ আমিন উল্লাহ আমিনঃ কক্সবাজারের টেকনাফে সাগরপথে মানবপাচারকে কেন্দ্র করে দুই অস্ত্রধারীর গুলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। তার নাম সুমাইয়া আক্তার(১৭)। নিহত কিশোরী ওই এলাকার ছিদ্দিক আহাম্মদের মেয়ে। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নোয়াখালী পাড়ার ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস। নিহত কিশোরীর বাবা ছিদ্দিক আহাম্মদ জানান, হঠাৎ সন্ধ্যায় পাহাড়ের ভিতর থেকে ব্যাপক গুলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দেখি আমার মেয়ের বুকে গুলি লাগছে।
গুলি লাগার সাথে সাথে আমার মেয়ে মাটিত লুটে পড়ে।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ইউপি সদস্য ইলিয়াস জানান, পাহাড়ের বিতরে মানবপাচারের উদ্দেশ্য কিছু লোককে জিন্মি করে রেখেছিল পাচারকারীর সদস্যরা। তাদের খোঁজে রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রধারীরা সেখানে হামলা চালালে দূ’পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হলে হঠাৎ করে মেয়েটির বুকে গুলি লাগে। এ ঘঠনার পর হইতে স্হানীয় বসবাসকারীদের মধ্যে আতংক বিরাজ করেছে বলে জানিয়েছেন অনেকেই।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, নোয়াখালী পাড়া এলাকায় পাহাড়ের অস্ত্রধারী দূ’গ্রুপের গুলাগুলির ঘঠনায় স্হানীয় একটি বসতবাড়ীতে গুলি এসে পড়ে এক কিশোরীর বুকে। গুলি লাগার সাথে সাথে স্হানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অবৈধপাচারকারীও অস্ত্রধারীদের আটকে পুলিশের অভিযান চলমান। মরদেহ সদর হাসপাতাল কক্সবাজারে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।