• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

পিরোজপুর অফিস: / ৫৬ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পিরোজপুর অফিস: জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় পার্টি (এরশাদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। সভায় জাতীয় পার্টি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তৌনিক উল হক, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি ওমর ফারুক নান্না, নাজিরপুর উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম, কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, জাতীয় তরণ পার্টি জেলা সভাপতি আব্দুল রাজ্জাক হাওলাদার, যুব সংহতি সদর উপজেলা সভাপতি আব্দুল কাউম শেখ, জাতীয় শ্রমিক পার্টি জেলা সদস্য সচিব আলামিন খান, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি নুপুর আহমেদ, সম্পাদক লায়লা বেগমসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় ব্কারা বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলাদেশের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু এরশাদ দেশের উন্নয়নে ও পল্লী পুনর্গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। সভায় বক্তারা দুর্দিনের কর্মীদের মূল্যায়ন এবং দলীয় সংগঠনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!