• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১৮৮

সংবাদদাতা / ২৭ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩৫ জন। ভিয়েতনামে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। আজ শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় দেড়শ’ কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।রাতভর তাণ্ডব চালায় শক্তিশালী টাইফুনটি। বাড়িঘরের ছাদ উড়ে গেছে, বড় বড় জানালা ভেঙে গেছে। প্রবল বাতাসে উপড়ে পড়েছে গাছ।

স্কুল ও অন্যান্য সরকারি ভবনে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নিচু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে একই ঝড় ফিলিপাইনের কিছু অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত করে। ভারী বৃষ্টিতে দেশটিতে বন্যা দেখা দেয়। ঝড়টি এখন এগোচ্ছে কম্বোডিয়া ও লাওসের দিকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!