মোহাম্মদ আমিন উল্লাহ আমিনঃ রামু উপজেলা লাগোয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ চোরাচালান কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মুল্যের বার্মীজ গরু জব্দ করেছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটলিয়ন (১১ বিজিবির সদস্যরা। রোববার ১৮ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন বাইশারী ইউনিয়নের মাল্টা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৭ টি বার্মীজ গরু অবৈধপথে আনার সময় আটক করেছেন বিজিবির সদস্যরা।
অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, সীমান্ত সূরক্ষা নিশ্চিতকরন,চোরাচালান, অবৈধ অনু প্রবেশ, নারীও শিশু পাচার প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ির ব্যাটলিয়ন(১১ বিজিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসিতেছে।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েসকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।