• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

বালিগাঁওয়ে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সামসুদ্দিন তুহিন: / ৮০ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সামসুদ্দিন তুহিন:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁওয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) বাদ যোহর বালিগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নুরপুর বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলী আজগর রিপন মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের ছোট ভাই মোঃ মন্টু খান, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দুলাল এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান খান, বিটি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা আব্দুল হাই, বিএনপি নেতা আক্তার লাকুরিয়া, মোঃ জুলহাস শেখ, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম. এ. হালিম, বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক বেপারী এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়াও সাবেক আড়িয়ল-বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রনি মুন্সী, সাবেক সভাপতি রুবেল খান, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রয়েল, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব মল্লিক, বিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর মল্লিক, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!