• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতা / ৬১ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা আছে কি না? জবাবে আব্বাস আরাঘচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না।আরাঘচি জানান, তার সরকারের কাছে এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, ‘তিন দিনের সন্ত্রাসীবিরোধী অভিযানের পর, পরিস্থিতি এখন শান্ত। এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন যার কিছু আগে ট্রাম্প দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ হয়েছে বলে তিনি আশ্বস্ত হয়েছেন।

ইরানের খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, ইরানের সংকট কোনদিকে যায় সেদিকে নজর রাখবেন। যদিও ইরানে সামরিক হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেননি। তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানিয়েছেন, সারা দেশের মানুষের মধ্যে একটি চাপা উদ্বেগ বিরাজ করছে।

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের একটি মনস্তাত্ত্বিক চাপ মানুষের মধ্যে রয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, স্থানীয় মুদ্রার মূল্য হ্রাস এবং জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের বিরুদ্ধে গত ডিসেম্বরে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে তা দ্রুত ছড়িয়ে পরে যা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। বিরোধীরা যদিও হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করে।

সূত্র : আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!