নিজস্ব প্রতিবেদক: গত শনিবার, ২২ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বিডিসি ক্রাইম বার্তা পরিবারের এক সদস্যের শাশুড়ি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মরহুমার সুস্থতা ও মাগফিরাতের জন্য বিডিসি ক্রাইম বার্তা পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও জন- সাধারণের কাছে দোয়া কামনা করা হয়েছে। বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি আব্দুল মালেক বেপারী বলেন, “আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
মরহুমা ছিলেন শান্ত স্বভাবের, ধর্মপরায়ণ ও পরিবারমুখী একজন মানুষ। মৃত্যুর সংবাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে।
বিডিসি ক্রাইম বার্তা পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।আল্লাহর দরবারে দোয়া, তিনি যেন মরহুমাকে বেহেশত নসিব করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।