• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের অব্যবস্থাপনা তদন্তে ৪ দেশকে আমন্ত্রণ

সংবাদদাতা / ৩৯ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমরা এ ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে ইংল্যান্ডকে পরে আরও তিনটি দেশ অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সকল দেশ থেকে বিশেষজ্ঞ টিম আসবে এবং তারা তদন্ত করবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

তিনি আরও বলেন, আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ফেল করেনি। তারা যদি ফেল করতো তাহলে আগুন নেভালো কি করে! তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো।

বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের টিম থাকার পরও পাঁচ মিনিটের মধ্যে আসতে পারলো না কেন এ প্রশ্নে বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই। বিমানবন্দরের ভেতরে যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ৪ মিনিটের মাথায় সেখানে এসেছে। ফায়ার ব্রিগেডের অন্যান্য ইউনিটগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটে চলে এসেছে। অন্য টিমগুলো একটু দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে; যার ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।

এ সময় তিনি প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে বলেন, আপনারা জানেন আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের পদে পদে কষ্ট হয়। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট এর ফি কীভাবে কমানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা হয়েছে।এই অগ্নিকাণ্ডে গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!