• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানবাহিনীর মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং

সংবাদদাতা / ২৪ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানুষবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ভোটের মাঠ মনিটরিং করা হবে। এ লক্ষ্যে দেশের আকাশ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখবে এসব আকাশযান। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর।

সারা দেশে মোট তিন হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারা বাংলাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) ভূমিকায় একাধিক ইউএভি (মানববিহীন আকাশযান) মোতায়েন করা হয়েছে। এসব ইউএভি আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সে অনুযায়ী মাঠে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে সক্ষম।

মোতায়েনকৃত ইউএভিগুলো বাংলাদেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ (স্ট্র্যাটেজিক অ্যাসেট), যা বর্তমানে সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।এদিকে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!