• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ বিডিসি ক্রাইম বার্তা পরিবারের নবাগত ওসির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

বীরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

সংবাদদাতা / ১৭০ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

দিনাজপুর প্রতিনিধিঃ সোমবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে বীরগঞ্জ করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে র‍্যাব-১৩ সিপিসি-১, ২৪ কেজি গাজাসহ ইউনুস (৫৩), বাবুল হোসেন (৩৬) নামে দুই মাদক কারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। র‍্যাব ১৩ রংপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান এ অভিযানের নেতৃত্ব দেন।

র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি চালান কুমিল্লা থেকে বীরগঞ্জ করতোয়া কুরিয়া সার্ভিসের আসছে। চালান নিয়ে যাওয়ার সময় কুরিয়ার সার্ভিসের সামনে থেকে গাঁজাসহ দুই মাদক কারবাবিকে আটক করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আটকরা হলেন- দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী বগুড়া পাড়া এলাকার মৃত টুনু প্রামানিকের ছেলে ইউনুস, ও ঢাকাই কামারপাড়া এলাকার মৃত- সিরাজ উদ্দীনের ছেলে বাবুল। আসামিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলা সহ অন্যান্য দিনাজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বীরগঞ্জ থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব ১৩ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!