• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্তার

সংবাদদাতা / ৫১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হেলাল আহমদ (৫৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হেলাল আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর (মাইজবাগ) এলাকার বাসিন্দা।

তিনি মৃত আব্দুছ ছত্তার কুটু মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল ভাদেশ্বর মাইজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস ঘটনার ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এ মামলাগুলোর সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!