মো: মিজানুর রহমান মিজান মৃধাঃ ফরিদপুর জেলা প্রতিনিধি: সন্ত্রাস দমন আইন ফেস-২ এর আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা এক নেতাকে আটক করে আদালতে পাঠিয়েছেন বোয়ালমারী থানা পুলিশ। রোববার রাতে তাকে বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ডের চতুল গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তিনি ২০১৭ ইং সালে অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে, ২০২১ ইং সালে অনুষ্ঠিত বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবং ২০১৯ ইং ও ২০২৪ ইং সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে ছিলেন।
গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২২ ডিসেম্বর ২৫) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন