• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকায় চাঁদা না পেয়ে হোটেল মালিকের পরিবারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় চাঁদা না দেওয়ায় এক হোটেল মালিকের পরিবারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটে গত ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে। অভিযোগ অনুযায়ী, স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি হোটেলের মালিক সুরাইয়া বেগমের কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে একটি গাড়িতে করে ঘটনাস্থলে এসে বাইপাস/চুরখাই এলাকায় হোটেলের সামনে পথরোধ করে হামলা চালায়। হামলায় হোটেল মালিকের পরিবারের সদস্যদের পাশা পাশি গাড়ির চালকও গুরুতর আহত হন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় সন্ত্রাসীরা এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। প্রকাশ্যে এ ধরনের বর্বর হামলায় সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়রা অভিযোগ করেন, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র ব্যবসায়ী ও হোটেল মালিকদের জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে আসছে। চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে রহস্যজনক কারণে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী হোটেল মালিক সুরাইয়া বেগম বলেন,
“চাঁদা দিতে রাজি না হওয়াতেই আমাদের ওপর এই বর্বর হামলা চালানো হয়েছে। আমরা এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। ”ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম চালায়। পুলিশ বাদীকে থানায় মামলা করার পরামর্শ দিলেও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত মামলা না করার ইচ্ছা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভালুকা এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!