• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

ভূরুঙ্গামারীতে হাদির হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৩৮ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমার দেশ, তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে?—হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না, চলবে না’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান। এনসিপির কুড়িগ্রাম -১ এর মনোনীত প্রার্থী ও উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ,। ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণঅধিকার পরিষদের রোকনুজ্জামান এবং জুলাই যোদ্ধা মফিজুল হক, আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা এই হত্যাকাণ্ডকে স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীর এই বিক্ষোভ সমাবেশ সেই প্রতিবাদেরই অংশ। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!