• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

মধুপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ / ৪৭ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ১লা নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ৫৪ তম সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে সুন্দর পরিবেশে সমবায় দিবস উদযাপন করা হয়।

মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে দিনটিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ,র-্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মধুপর উপজেলা সমবায়ের আওতাধীন সমবায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত গড়ে তুলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মধুপুরের মাটি ও মানুষের কথা তুলে ধরে মধুপুরের ঐতিহ্য নষ্ট না করার ইংগিত প্রদান করেন।

সভাপতি তার বক্তব্যে সকল সমবায়কে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার আহবান করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!