• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সংবাদদাতা / ৩৩ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে (মমেক) শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নতুন ভবনের সাত তলায় আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাত তলার একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে ওই তলায় অবস্থানরত রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেয়া হয়।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে সাত তলার একটি কক্ষের আসবাবপত্র ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!