• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি টঙ্গীবাড়ী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আঃ কাদির খান / ৫১ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আঃ কাদির খান, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একাত্তরের বীর সেনানীদের আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি সম্মান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সুমন চৌকদার ও সামসুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. সোহাগ ও মো. নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!