• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদনের বিকল্প নেই — অধ্যাপক এবিএম ফজলুল করীম

সামসুদ্দিন তুহিন: / ৮৬ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সামসুদ্দিন তুহিন, মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ বিনোদনের গুরুত্ব সর্বাধিক উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেছেন, “মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদনের বিকল্প নেই। সুস্থ বিনোদন যুব সমাজকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে এবং অবৈধ নেশা থেকে দূরে রাখে।”

আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শর্ট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক এবিএম ফজলুল করীম।উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন“খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বই পড়ার মতো ইতিবাচক কর্মকাণ্ড সমাজে আনন্দ ছড়ায়।

পরিবার, বিদ্যালয় এবং কমিউনিটি মিলে যুবকদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ চাইলে, দায়িত্ব পেলে আমরা নেশামুক্ত সুন্দর সমাজ গড়তে ইতিবাচক বিনোদনের প্রসার ঘটাবো ইনশাআল্লাহ।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মুহাঃ ইকবাল হুসাইন, যশলং ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ তাহজীব, সেক্রেটারি শাকিল মোল্লাসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!