• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম খেলাধুলা : বাণিজ্য উপদেষ্টা

সংবাদদাতা / ৩১ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন। সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করতে হবে।

এ জন্য আমাদের খেলার মাঠ দরকার—তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মারণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি জানান, পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল আমাদের দেশে নতুন। এটিও একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হলিউডের সিনেমায় প্রথম বেসবল খেলা দেখেছিলাম।সেখানে দেখানো হয়েছে, এটি পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় অভ্যস্ততা তৈরি হলে একদিকে আমাদের যুবসমাজ উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সম্মানও বাড়বে।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!