মো রায়হান আলীঃ নওগাঁর মান্দায় মাদক সেবনে বাধা প্রদান করায় আব্দুর রউফ নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে টাকা-স্বর্ণের আংটি ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৫ অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটার দিকে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনাই ভুক্তভোগী বাদী হয়ে মান্দা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিশইল গ্রামের আজহার আলীর ছেলে আব্দুর রউফ (৩৫) সন্ধ্যার দিকে জরুরি প্রয়োজনে এলাকার মুসলেম মাস্টারের বাড়িতে যাচ্ছিলেন।
এ সময় অভিযুক্ত’রা তার পথ রোধ করে মারপিট করে নগদ ৬৫ হাজার টাকা ও এটি স্বর্ণের আংটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকারে স্থানীয়রা একে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ভর্তি করেন।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের গ্রামের মো: আফাজ উদ্দিন ছেলে মো: হাকিম (৩৭) মো : উজ্জ্বল হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বাদী আব্দুর রউফ। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।