• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক এর সাথে বিডিসি ক্রাইম বার্তা’র সম্পাদকের সৌজন্যে সাক্ষাৎ

মোঃ সজিব হাওলাদার (নিজস্ব) প্রতিবেদকঃ / ২০১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ সজিব হাওলাদার (নিজস্ব) প্রতিবেদকঃ সাংবাদিকতা ও গণমাধ্যমে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌহার্দ্য এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের লক্ষ্যকে সামনে রেখে মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক-এর সঙ্গে বিডিসি ক্রাইম বার্তা পরিবারের সৌজন্যে এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এই সাক্ষাৎতে উপস্থিত ছিলেন মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক, সিরাজদিখান প্রেসক্লাব এর সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট এবং বিডিসি ক্রাইম বার্তা, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় মহসচিব , সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সংবাদ ও চিত্র পরিচালক মোঃ ফয়সাল হাওলাদার, এসময় বিডিসি ক্রাইম বার্তার নিজস্ব প্রতিবেদক সজিব হাওলাদার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, নৈতিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব এবং গণমাধ্যমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় সৈয়দ মাহমুদ হাসান মুকুট বিডিসি ক্রাইম বার্তাকে বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফয়সাল হাওলাদার বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যই পারে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সংবাদধারা গড়ে তুলতে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গঠন মূলক সাংবাদিকতা এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং দেশ ও মানুষের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকতা অঙ্গনে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!