• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন

আবুবকর সিদ্দিক (স্টাফ) রিপোর্টার: / ১১৭ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আবুবকর সিদ্দিক (স্টাফ) রিপোর্টার: কয়রায় মৎস্য ঘের লুটপা‌টের অভিযোগে মিথ‌্যা মামলা দিয়ে হয়রা‌রির প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে উপজেলার আটরা গ্রামের মৃত ছবেদ আলী মোড়‌লের পুত্র মোঃ রিয়াছাদ আলী মোড়ল। শ‌নিবার ( ৯ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেল‌নে জমির মালিকদের পক্ষে লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি বলেন, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল ও ইলিয়াজ গাজীর ছেলে ইখলিয়াজ উদ্দীন লিটন’কে

বিগত ২০১৯ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত ৪০ বিঘা জমি হা‌রি‌তে লিজ দেয়। প্রতি বিঘা জমি ৫ হাজার টাকা হারিতে ডিড প্রদান করা হয়।

অথচ হারি দেওয়ার শুরু থে‌কে বিগত আওয়ামী সরকা‌রের সা‌বেক এম‌পি আক্তারুজ্জামান বাবুর প্রভাব দে‌খি‌য়ে কোন হারি প‌রি‌শোধ না ক‌রে তারা মৎস্য ঘের করতে থাকে। গত ৬ বছরে তাদের নিকট ১২ লক্ষ টাকা হারি পাওনা রয়েছে। এ ছাড়া ২০২৩ সালে তাদের ঘেরের ডিড শেষ হলেও ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তারা গায়ের জোরে ঘের দখলে রেখেছে।

পরবর্তীতে হারির টাকা না পেয়ে আমাদের নিজেদের জ‌মি আমরা অনুকূলে নিয়েছি। আমাদের জমি আমরা অনুকূলে নেওয়ার পর প্রতিপক্ষ মিজানুর রহমান আদালত মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানি করছে। ঐ মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা কোন ঘের দখলের সাথে কোন প্রকার জড়িত ছিলোনা। ঘর দখলের কোন ঘটনাই ঘটেনি।

প্রতিপক্ষরা তাদের ফায়দা হাসিল করতে না পেরে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তদন্ত পূর্বক সঠিক তথ্য উদঘাটনের জন্য প্রশাস‌নের সহযোগিতা কামনা ক‌রা হয়েছে । সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন আবু দাউদ গাইন, আবুল কালাম, নুর ইসলাম, হোসেন আলী ও গাজী রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!