• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিম্ন ও মধ্যবিত্তের জন্য বারাকাহ ফাউন্ডেশনের ‘ইফতার বাজার ২০২৬’

সামসুদ্দিন তুহিন: / ৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

সামসুদ্দিন তুহিন:পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন বারাকাহ ফাউন্ডেশন। সংগঠনটি আয়োজন করে বিশেষ ‘ইফতার বাজার ২০২৬’, যেখানে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ইফতার সামগ্রী ক্রয়ের সুযোগ পান সাধারণ মানুষ।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ (৫ রমজান), সোমবার টঙ্গীবাড়ী শিশু পার্ক প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারই ইফতারের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে বিশেষ মূল্য ছাড়ে ইফতার সামগ্রী বিক্রির উদ্যোগ নেয় বারাকাহ ফাউন্ডেশন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূলমন্ত্র—“শিক্ষা, সেবা ও দাওয়াহ—উম্মাহর প্রেরণায়।” এই আদর্শকে সামনে রেখেই অসহায় ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস অব্যাহত রেখেছে সংগঠনটি।
বাজার মূল্যের তুলনায় উল্লেখযোগ্য ছাড়ে পণ্য বিক্রি করা হয়। ছোলা ৮৫ টাকার পরিবর্তে ৬০ টাকা, মুড়ি ৯০ টাকার পরিবর্তে ৬০ টাকা, পেঁয়াজ ৪০ টাকার পরিবর্তে ২৫ টাকা, চিনি ৯৮ টাকার পরিবর্তে ৮০ টাকা, খেজুর ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা এবং সয়াবিন তেল ১৯৫ টাকার পরিবর্তে ১৭০ টাকা দরে বিক্রি করা হয়।

আয়োজকরা জানান, বাজারে পণ্যের দাম চড়া থাকলেও এই বিশেষ ইফতার বাজারে খেজুর, ছোলা, মুড়ি, চিনি, ভোজ্য তেল ও পেঁয়াজসহ প্রয়োজনীয় সামগ্রী উল্লেখযোগ্য ছাড়ে পাওয়ায় ক্রেতারা উচ্ছ্বসিত হন।

উল্লেখ্য, বারাকাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। এবারের এই ইফতার বাজারের মাধ্যমে এলাকার কয়েকশ’ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রমজানের এই সহমর্মিতার উদ্যোগ প্রমাণ করে—সমাজের দায়িত্বশীল মানুষ একসঙ্গে এগিয়ে এলে সংকটের সময়েও স্বস্তির পথ তৈরি করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!