
সামসুদ্দিন তুহিন : ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন বিজয়ী হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৭ জন ভোটারের মধ্যে ৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন সূত্রে জানা যায়, সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আতিকুর রহমান টিপু ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ-ই-হাসান তুহিন পান ১৯ ভোট এবং অপর প্রার্থী মোজাম্মেল হোসেন সজল পান ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ফরিদুল হাসান ফরিদ পান ১৩ ভোট।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—
সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) এবং ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল হোসেন (দৈনিক প্রথম আলো)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—
মো. আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর), মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রূপান্তর), মো. মাসুদ খান (দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ) এবং মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।
নবনির্বাচিত কমিটির প্রতি সাংবাদিক মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।