• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সামসুদ্দিন তুহিন: / ১৫০ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সামসুদ্দিন তুহিন:মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র জমা দেওয়া অধ্যাপক এবিএম ফজলুল করীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের প্রশাসনিক কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমির নূরুল হক পাটোয়ারী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজী ইকবাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে অধ্যাপক এবিএম ফজলুল করীমের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার পথ সুগম হলো বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!