• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ / ১২১ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ-সংলগ্ন মৌচাক উড়ালসড়কে বৃহস্পতিবার ভোররাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ওরফে আশিক (২১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ইয়াসিন। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সংঘর্ষে অটোরিকশার ভেতরে গুরুতর আহত হন চালক নয়ন।

রমনা থানা-পুলিশ জানায়, সকাল ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর আগে অটোরিকশাচালক নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ইয়াসিনের ফুপা জাহাঙ্গীর আলম বলেন, ‘সে (ইয়াসিন) থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে জানতে পারি, ইয়াসিন বেঁচে নেই।’

ইয়াসিন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) করছিলেন। তিনি মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদায় থাকতেন। তার বাবার নাম জহিরুল ইসলাম। নয়ন সপরিবারে যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!