• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যদি সত্যি সংস্কার চান, গণভোটে হ্যাঁ বলতে হবে: সৈয়দা রিজওয়ানা

সংবাদদাতা / ৩৬ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

গণভোটে সবাইকে অংশ নিতে হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের “হ্যাঁ” বলতে হবে।’রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন, সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে বাঁক আছে, সেই বাঁকটাকে শাসকগোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সবাই অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হ্যাঁ বলতে হবে।

তিনি আরও বলেন, ‘যদি “হ্যাঁ” না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা “না” বলি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনার সুযোগটা আরও অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। কাজেই যে সংস্কারগুলোর প্রস্তাব করা হয়েছে, নিজেরা পড়বেন, বুঝবেন।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা, অনেক ব্যাখ্যামূলক নোট প্রস্তুত করে আপনাদের দেয়া হচ্ছে। গণভোটে সবাকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে। যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে। সংস্কারের পক্ষে মতামত জানাতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!