• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

রিফাত আরেফিনঃ / ১৬০ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

রিফাত আরেফিনঃ ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে যশোরের বাঘারপাড়ার খানপুরের হোমিও চিকিৎসক মামুন মোল্যার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই গ্রামের মোক্তার মোল্যার ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি মামুন একই গ্রামের আব্দুল বারেক মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, সহিদুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন অসুস্থ হলে গত ২৭ সেপ্টেম্বর খানপুর বাজারের মামুন হোমিও হলের চিকিৎসক মামুনের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মামুন রোগীর কাছে শুনে কোন পরীক্ষা ছাড়াই ওষুধ দেন। ওই ওষুধ খাওয়ার পর রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি ডাক্তার মামুন’কে জানালে তিনি নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে রোগীর সারা শরীর ফুলে যায়, শ্বাস- প্রশ্বাসে কষ্ট হয়।

পরদিন রোগীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে যশোর শহরের একটি হাসপতালালে ভর্তি করা হয়। সে খানে চারদিন ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হন রোগী। ভুল চিকিৎসার মাধ্যমে রোগী’কে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুন মোল্যার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!