• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যৌতুকের জন্য স্ত্রীকে মেরে গুম করে ফেলার হুমকি — থানায় নির্যাতিত স্ত্রীর লিখিত অভিযোগ

বিদ্যুৎ চন্দ্র বর্মন, (নিজস্ব) প্রতিবেদকঃ / ১৩০ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎ চন্দ্র বর্মন, (নিজস্ব) প্রতিবেদকঃ রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন, মাদক সেবন, জুয়া খেলা ও যৌতুকের জন্য হত্যার হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই গৃহ বধূর নাম সিনথিয়া আহমেদ (২১), স্বামী সোহাগ আলী (৩১), পিতা রাজ্জাক আলী। অভিযোগপত্রে সিনথিয়া আহমেদ উল্লেখ করেন, তিনি বর্তমানে হারিকেন ফ্যাক্টরি সংলগ্ন, মাদবর বাজার, রাজ্জাক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী সোহাগ আলী একই ঠিকানায় বসবাস করলে ও, দীর্ঘদিন ধরে তিনি সংসারের কোনো আর্থিক দায়িত্ব পালন করছেন না।

অভিযোগে আরও বলা হয়, সোহাগ আলী একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা, পাশাপাশি নিয়মিত জুয়া খেলার সাথে সম্পৃক্ত। প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে এসে তিনি স্ত্রী সিনথিয়া ও সন্তানদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিক নির্যাতন চালান।

সিনথিয়া আহমেদ জানান, “আমার স্বামী যৌতুকের দাবিতে আমাকে বারবার নির্যাতন করেছে। যৌতুক দিতে রাজি না হওয়ায় সে আমাকে মারধর করে এবং একাধিক বার হত্যার হুমকি দেয়। সম্প্রতি সে আমাকে বলে, মামলা খালাস না করলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে।”

তিনি আরও অভিযোগ করেন, ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১টার দিকে এবং একইদিন রাত ৮টার সময় স্বামী সোহাগ আলী তাকে অকথ্য ভাষায় গালাগাল ও এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় জীবন নিয়ে চরম শঙ্কায় ভুগছেন তিনি। বর্তমানে ভুক্তভোগী সিনথিয়া আহমেদ কামরাঙ্গীরচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি নিজের ও সন্তানের জীবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী সিনথিয়া আহমেদ বলেন, আমি একজন আইন মান্যকারী নাগরিক। আমি চাই না কেউ আর এমন নির্যাতনের শিকার হোক। আমার এবং আমার সন্তানের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”

এ বিষয়ে সোহাগের কাছে জানতে চাইলে তার মুঠো ফোনে কল দিলে ফোনটি রিসিভ করেনি বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার পর স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীও বিষয়টি তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!