• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

সংবাদদাতা / ১৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কলেজের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।নিহত ওই ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন। কিছুক্ষন পরই মাস্ক ও ক্যাপ পরা দু’জন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন। পরিচয়পত্র থেকে জানা যায়, নিহতের বাবার নাম এসএম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢামেকে নেয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসাথে, দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!