• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রামপুরায় ইউনিকর্ন গ্রুপের কর্পোরেট অফিস উদ্বোধন

সংবাদদাতা / ৩৫ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  রামপুরার ডিআইটি রোডে ইউনিকর্ন গ্রুপের কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মো. মাসরুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডিরেক্টর আহসান হাবিব ফাহিম। সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশন এর তাফসীরকারক, সঞ্চালক ও উপস্থাপক সূফী মহিউদ্দীন খান ফারুকী।

বক্তব্য দেন অল ব্রডকাস্টার কমিউনিটি (এবিসি)-এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার, নিজের বলার একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশন ডিভিশনের কর্মকর্তা মো. মনির হোসাইন, মার্কেন্টাইল ব্যাংক রামপুরা শাখার এফভিপি শওকত হোসেন, ইউসিবি ব্যাংকের এফভিপি গাজী আশরাফুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সাবেক এসএভিপি মো. মিজানুর রহমান এবং হাসনাবাদ কথাচিত্রের পরিচালক মামুনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকর্ন গ্রুপের গ্রুপ ডিরেক্টর অতশী আক্তার, ইভানা আক্তার, রুমা আক্তার, হেড অব সেলস মো. সামেদ পারভেজসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।নতুন কর্পোরেট অফিস থেকে তুরস্ক, চীন, জাপান ও কোরিয়া থেকে আমদানীকৃত লিফট সেবা, ইন্টেরিয়র সল্যুশন, জেনারেটর ও সাবস্টেশন সেবা প্রদান করবে ইউনিকর্ন গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!