মোহাম্মদ আমিন উল্লাহঃ কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার ইনচার্জ শোভন কুমার শাহা’র নেতৃত্বে চার পাচারকারী’কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,কচ্ছপিয়া নতুন তিতার পাড়া এলাকার লাল মিয়ার ছেলে এরশাদ (২১) একই ইউনিয়নের কচ্ছপিয়া দৌছড়ী হিন্দু পাড়ার অনিল দাসের ছেলে মৃদূল দাস(২২) তিতার পাড়ার ফজল করিমের ছেলে আব্দু রহিম প্রকাশ শাকিল (২১) নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলি এলাকার মোহাম্মদ জুবাইর। তাদের আটকের ঘঠনায় স্হানীয় যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, আটক চারজন পাচারকারী নয়, তারা লেবার, পেটের দায়ে লেবারের কাজ করিতেছে।তদন্তের মাধ্যমে ব্যাবসায়দের আটকের আওতায় আনা হোক।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ শোভন কুমার শাহা সাংবাদিকদের জানান, কয়েকদিন আগেই বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়ে দিয়েছি দেশি কোন পন্য মায়ানমারে পাচার করা থেকে বিরত থাকুন। যে দলেরই হোক মায়ানমারে চোরাইপণ্য জড়িতদের ছাড় দেওয়া হবেনা। অভিযান চলমান থাকবেই।
অভিযান পরিচালনাকারী এস আই জুয়েল জানান,গর্জনিয়া বড়বিল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ২৫ টি অ্যান্ড্রয়েট মেবাইল ফোনও একটি সিএনজি গাড়ি আটক করি। আটক চারজন’কে পাচারের মালসহ হাতনাতে গ্রেপ্তার করি। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ শোভন কুমার শাহা জানান, আটককৃত বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।