• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সংবাদদাতা / ৫৯ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছিরুদ্দিন বাচ্চু, বিএনপি নেতা বাবুল ভেন্ডার, আবু মোহাম্মদ মাসুম, শামীম ভুঁইয়া, মানছুর মিয়া, জিন্নাত আলী, জজ মিয়া, সালাউদ্দিন মিয়া, মোশারফ মোল্লা প্রমুখ। এ সময় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আল্লাহ যাকে রাখেন তাঁকে মর্যাদার সঙ্গেই রাখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মহান আল্লাহর বিশেষ রহমত আছে।

তিনি সবসময়ই দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, এ দেশেই তার জন্ম—এ দেশেই তার মৃত্যু হবে। তিনি কখনো দেশ ছাড়েননি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!