• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

রূপগঞ্জে ট্রাক মার্কার প্রচারণা শুরু করলেন গণআধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন

সংবাদদাতা / ৬৯ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা শুরু করেছেন দলটির মনোনীত নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের প্রার্থী ওয়াসিম উদ্দিন। শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে উপজেলার কাঞ্চন, মায়ারবাড়ি ও রানিপুরা এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন তিনি।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ফেব্রুয়ারির ১২ তারিখ সারাদিন ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রচারণাকালে ওয়াসিম উদ্দিন বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ট্রাক মার্কায় ভোট ও পাশাপাশি গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্বাচনী মাঠেও সক্রিয় রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায় এবং ট্রাক মার্কাই সেই পরিবর্তনের প্রতীক। এ সময় তাঁর সঙ্গে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং পথসভা ও সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!