• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

সংবাদদাতা / ৮ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভুলতা গুলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ কাঁচাবাজার, কাপড়ের দোকান, ভাসমান কসমেটিকস ও কাঁচামালের দোকানসহ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ দখলের কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। ব্যবসায়ীদের আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যাতে সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!