• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

সংবাদদাতা / ১৭ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা দখল মুক্ত করতে অবৈধ কাঁচাবাজার ও দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোকলেসুর রহমানসহ বিপুল পরিমান পুলিশ সদস্য।

এসময় ভুলতা গুল চত্তর হইতে গোলাকান্দাইল গুলতত্ত্বর পর্যন্ত মহাসড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার,কাপড়ের দোকান ভাসমান কসমেটিকস ও কাঁচামালের দোকানপাট সহ শতাধিক বিভিন্ন অবৈধ স্থাপনা দোকান পাট উচ্ছেদ করে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করেন তারা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশিনা অনুযায়ী ।

ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার মহাসড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে যান চলাচল ওর জনগণের চলাচলের ভোগান্তি সৃষ্টি করায় যৌথ উদ্যোগে আমরা আজকের অভিযান পরিচালনা করেছি । ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যেন তারা এভাবে রাস্তা দখল করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে । সরিয়ে দিতে আমরা প্রতিদিন তাদেরকে সতর্ক করার পাশাপাশি অভিযান পরিচালনা করছি। সকলের সহযোগিতা ও সচেতনতা পারবে সড়ক দখল মুক্ত করতে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!