• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ / ১৮৯ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫ নভেম্বর (বুধবার) সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে দৈনিক বাংলাদেশ সমাচার-এর লক্ষ্মীপুর প্রতিনিধি এ কে এম মাহমুদ রিয়াজকে সভাপতি এবং দৈনিক সমকাল-এর রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসাইন (সুমন) কে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটির অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খাইরুল ইসলাম আল আমিন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোকিত বাংলাদেশ-এর মোঃ আলমগীর হোসেন, যুগান্তর-এর শাহরিয়ার কামাল, ভোরের সময়-এর আরিফুর রহমান, ডেইলি সান-এর রেজাউল করিম পারভেজ এবং স্বদেশ প্রতিদিন-এর মনির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন চ্যানেল এস-এর মোঃ সাইফুল ইসলাম, অপরাধ দমন-এর আবু মোঃ মনজুরি আলা এবং বাংলার দূত-এর জনি সাহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলার মুকুল-এর মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সকালের সময়-এর নাঈম হোসেন ও মাতৃভূমির খবর-এর স্বপ্নীল চৌধুরী।

এছাড়া ঢাকা-এর নাজমুল হোসেন অর্থ সম্পাদক, ৭১ বাংলা টিভি-এর মোঃ সোহেল সহ-অর্থ সম্পাদক, ভোরের খবর-এর ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক, ডেইলি স্টেট-এর মোঃ আরজু হোসেন সহ-দপ্তর সম্পাদক এবং আজকের খবর-এর ইসমাইল হোসেন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জনকণ্ঠ-এর রিয়াজ মাহমুদ বিনু, রূপবাণী-এর কামাল হোসেন, টিম রিপোর্ট বিডি-এর শাহআলম এবং এমকে টিভি-এর আরিফ হোসেন।

আগামী এক বছর মেয়াদে নবগঠিত এই কমিটি সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!