• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

লরির ধাক্কায় উল্টে গেলো ট্রেনের ইঞ্জিন, নিরাপত্তা কর্মী নিহত

সংবাদদাতা / ৫৪ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় লরির ধাক্কায় কনটেইনারবাহী ট্রেনের রেকের ইঞ্জিন উল্টে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে শামসুল হাই (৬০) নামের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহত শামসুল হাই চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে বসবাস করতেন।

রেলওয়ে সূত্র জানা গেছে, ভোর ৪টার দিকে নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা আইসিডির উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৪টা ২০ মিনিটে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি ট্রাক লরি দ্রুত রেললাইনে উঠে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়।

এসময় ইঞ্জিন ও রেকের একটি কনটেইনার বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের রেকটি সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে।রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় সেখানকার গেট খোলা ছিল। এতে দ্রুতগামী ট্রাক লরিটি কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়।

এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!