• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা ভবনের সামনের সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

সংবাদদাতা / ৫৮ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বড় সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর পক্ষে-বিপক্ষে আন্দোলন থামছে না । এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সোমবারও রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী।

গতকালও তারা এখানে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছুসংখ্যক শিক্ষার্থী গত রাতেও এখানে অবস্থান করেন। বেলা ২টার দিকে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির দাবিতে ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি কর অধ্যাদেশ’-সহ নানা স্লোগান দিচ্ছেন। এই কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা আবদুর রহমান বলেন, তাদের দাবি একটাই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। না হয় তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!